খামেনিকে হত্যার বদলা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের ভয়াবহতম’ হামলার হুমকি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৬, ১০:১৩আপডেট : ০১ মার্চ ২০২৬, ১০:১৩

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ইতিহাসের ভয়াবহতম আক্রমণাত্মক অভিযানে’র ঘোষণা দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পর আইআরজিসি এই হুঁশিয়ারি দেয়।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, উম্মাহর ইমামের খুনিদের কঠোর, নির্ণায়ক ও অনুশোচনামূলক শাস্তি দিতে ইরানি জাতির ‘প্রতিশোধের হাত’ তাদের ছাড়বে না।

এই বিবৃতিতে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলে নজিরবিহীন হামলার অঙ্গীকার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আইআরজিসি, ইরানের সশস্ত্র বাহিনী এবং বিশাল জনসমর্থনপুষ্ট বাসিত বাহিনী তাদের নেতার দেখানো পথ এবং উত্তরাধিকার রক্ষায় শক্তিশালী অবস্থান বজায় রাখবে। অভ্যন্তরীণ ও বাহ্যিক সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়িয়ে তারা আগ্রাসনকারীদের একটি ‘শিক্ষা দেওয়ার মতো শাস্তি’ উপহার দেবে।

ইরানের মন্ত্রিসভাও এক সতর্কবার্তায় বলেছে, এই ‘মহাপরাধ’ কখনোই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম