ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে দুবাইয়ের বন্দরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৬, ১০:৩৯আপডেট : ০১ মার্চ ২০২৬, ১০:৩৯

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্রধান সমুদ্রবন্দর জেবেল আলিতে আকাশপথে একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিপিং হাবের একটি বার্থে আগুন লাগলে জরুরি বিভাগ দ্রুত তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাকে ইরানি হামলার খবর পাওয়া গেছে।

দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, আকাশপথে বাধা দেওয়ার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ থেকে দুবাইয়ের আইকনিক হোটেল বুর্জ আল আরব-এর সম্মুখভাগেও আগুন লাগে। এছাড়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে চারজন কর্মী আহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের ক্ষয়ক্ষতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিখ্যাত পাম জুমেইরাহ দ্বীপপুঞ্জেও ধ্বংসাবশেষ আঘাত হেনেছে বলে জানা গেছে। জেবেল আলি বন্দরটি পূর্ব এশিয়ার বাইরে বিশ্বের ব্যস্ততম বন্দর হিসেবে পরিচিত, যা দুবাইয়ের দুটি কৃত্রিম পাম আকৃতির দ্বীপের মাঝে অবস্থিত।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি