ইরানের গান্ধী হাসপাতালে মার্কিন-ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৬, ১৭:৪৫আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৭:৪৫

ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত গান্ধী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রবিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, হামলার আঘাতে হাসপাতালের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং ভবনের সম্মুখভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং চিকিৎসক দল ভবনের ভেতরে ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন।

ভিডিও ফুটেজে আরও দেখা গেছে, নার্সরা তড়িঘড়ি করে নবজাতক শিশুদের হাসপাতাল থেকে সরিয়ে নিচ্ছেন এবং তাদের অন্য স্থানে স্থানান্তরের চেষ্টা করছেন।

এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি কিছু ছবি প্রকাশ করে দাবি করেছিল যে, মার্কিন-ইসরায়েলি হামলায় তাদের সদর দফতর ও বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার থেকে ইরানে বড় ধরনের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত বছরের জুনেও ইরানে একই ধরনের হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তখন ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান