মার্কিনিদের লেবানন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৬, ২০:৪৮আপডেট : ০২ মার্চ ২০২৬, ২০:৪৮

লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে বৈরুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সোমবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ‘অস্থিতিশীল এবং অননুমেয়’। বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই দ্রুত দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।

লেবাননজুড়ে ইসরায়েলের নতুন করে বিমান হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হলো। হামলার বিকট শব্দ রাজধানী বৈরুত এবং দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর টায়ারে স্পষ্টভাবে শোনা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ভোরে বৈরুতের কাছে একটি হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা কর্মকর্তা হোসেন মাকলেদ নিহত হয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতির কারণে মার্কিন নাগরিকদের লেবানন ভ্রমণেও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৈরুতের মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব ধরনের কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছে। বর্তমানে লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের কোনও ধরনের সহায়তা দেওয়ার সক্ষমতা দূতাবাসের নেই।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি