ইসরায়েলের সঙ্গে ‘উন্মুক্ত যুদ্ধের’ ঘোষণা দিলো হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ১৬:৪১আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৬:৫২

ইসরায়েলের সঙ্গে ‘উন্মুক্ত যুদ্ধে’ জড়ানোর ঘোষণা দিয়েছে লেবাননভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি মেনে চলার পর আর ধৈর্য ধরা সম্ভব নয় জানিয়ে মঙ্গলবার এই ঘোষণা দেন গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ নেতা।

হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কোমাতি মঙ্গলবার বলেন, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর থেকে তারা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছেন। লেবানন সরকারের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইসরায়েলি হামলা বন্ধ হবে, এমন আশায় ছিলেন তারা। কিন্তু গত ১৫ মাস ধরে প্রায় প্রতিদিন ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন ‘প্রতিরোধে’ ফেরা ছাড়া তাদের আর কোনও পথ খোলা নেই।

হিজবুল্লাহর মিডিয়া অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে কোমাতি লেবানন সরকারেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, লেবানন সরকার হিজবুল্লাহর কর্মকাণ্ডকে অবৈধ বলছে এবং অস্ত্র জমা দেওয়ার দাবি জানাচ্ছে, অথচ ইসরায়েলি হামলা বন্ধে তারা কোনও কার্যকর ভূমিকা নেয়নি।

কোমাতি আরও বলেন, ‘জায়নবাদী শত্রুপক্ষই একটি পূর্ণাঙ্গ যুদ্ধ চেয়েছিল, যা তারা যুদ্ধবিরতি চুক্তির পরও থামায়নি। সুতরাং এখন থেকে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধই হবে।’

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের