মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার মধ্যে কাতারের বিভিন্ন স্থানে ইরানের চালানো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দোহা। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন।
মাজেদ আল আনসারি জানান, ইরানের এসব হামলা কেবল সামরিক স্থাপনাতেই সীমাবদ্ধ ছিল না, বরং কাতারের পুরো ভূখণ্ড জুড়েই আঘাত হেনেছে। তিনি বলেন, ‘এ ধরনের হামলা কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।’
গ্যাসসমৃদ্ধ এই দেশটির হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানান এই মুখপাত্র। তিনি আরও জানান, বর্তমানে কাতারের আকাশসীমা বন্ধ থাকায় ৮ হাজারের বেশি মানুষ আটকা পড়েছেন।









