ড্রোন ও রকেট হামলায় ইসরায়েলে মুহুর্মুহু সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ২১:২০আপডেট : ০৪ মার্চ ২০২৬, ২১:৫৬

উত্তর ইসরায়েলের বিভিন্ন অংশে গত প্রায় দেড় ঘণ্টা ধরে বিরতিহীনভাবে সতর্কতাসূচক সাইরেন বেজে চলেছে। সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, এসব হামলার অন্তত কিছু অংশ লেবানন থেকে চালানো হয়েছে।

সোমবার ভোরের দিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা শুরু করলে লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরায়েলও লেবাননের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে।

বুধবার তৃতীয়বারের মতো জেরুজালেমের মধ্যাঞ্চলে নতুন করে সাইরেন বেজে ওঠে এবং একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া তেলআবিবেও সতর্কতাসূচক সাইরেন বাজার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের চিকিৎসকরা জানিয়েছেন, ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনও আহতের খবর পাওয়া যায়নি। তবে জেরুজালেম এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার তথ্য পাওয়া গেছে। লেবানন থেকে ছোড়া রকেটের কারণে সীমান্ত সংলগ্ন বেশ কিছু জনপদেও সাইরেন বেজে ওঠে, তবে সেখানেও কোনও হতাহতের খবর মেলেনি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, যেসব এলাকায় সাইরেন বেজেছিল, সেখানকার বেসামরিক নাগরিকরা এখন বোমা শেল্টার থেকে বের হতে পারবেন। তবে তাদের এখনও শেল্টারের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এপি ও টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের