ইরানের পরবর্তী শীর্ষ নেতা নির্বাচনে নিজের ভূমিকা চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ২৩:১৮আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২৩:১৮

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর দেশটির পরবর্তী উত্তরসূরি নির্বাচনে ব্যক্তিগতভাবে যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া ইরান যদি নতুন কোনও নেতা নিয়োগের চেষ্টা করে, তবে তা হবে কেবলই ‘সময়ের অপচয়’। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।  

আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী শীর্ষ নেতা হিসেবে সবচেয়ে শক্তিশালী প্রার্থী মনে করা হচ্ছে। তবে ট্রাম্প সরাসরি এই সম্ভাবনার বিরোধিতা করেছেন। মোজতবা খামেনিকে ‘মাঝারি মানের’ ব্যক্তি হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘আমি মোজতবা খামেনিকে মেনে নেব না। এই নিয়োগ প্রক্রিয়ায় আমার সম্পৃক্ততা থাকতে হবে।’

ট্রাম্পের মতে, ইরান যদি আগের নেতৃত্বের নীতিগুলোই অনুসরণ করে এমন কাউকে ক্ষমতায় বসায়, তবে তিনি তা প্রত্যাখ্যান করবেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেমনটি ঘটলে আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আবারও সংঘাতের ঝুঁকি তৈরি হবে।

নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন একজনকে চাই, যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন।’

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী