ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৬, ২০:১৪আপডেট : ০৬ মার্চ ২০২৬, ২০:৩৮

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবসানে ইরানের সঙ্গে কোনও ধরনের আলোচনার সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের পক্ষ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া কোনও সমঝোতা হবে না।

ট্রাম্প লিখেছেন, নিঃশর্ত আত্মসমর্পণের পর এবং একজন ‘মহৎ ও গ্রহণযোগ্য’ নেতা নির্বাচনের পর যুক্তরাষ্ট্র তার সাহসী মিত্র ও অংশীদারদের নিয়ে ইরানকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে নিরলস কাজ করবে।

তিনি প্রতিশ্রুতি দেন, তখন ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরও বড়, উন্নত ও শক্তিশালী করে তোলা হবে।

মার্কিন প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার বলেছেন, ইরানের নেতৃত্বে ভবিষ্যতে যিনিই আসুন না কেন, তাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের পছন্দসই ব্যক্তি হতে হবে।

নিজের চিরচেনা নির্বাচনি স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর আদলে ট্রাম্প তার এই পোস্টটি শেষ করেছেন ‘মিগা’ বা ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’ লিখে।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম