মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ১৪:১৪আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৪:১৪

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তাপের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে তৃতীয় বিমানবাহী রণতরিমোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ বৃহস্পতিবার মোতায়েন-পূর্ব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে।

ইউএস নেভাল ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, এই রণতরি এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজ ও এয়ার উইং তাদের কম্পোজিট ইউনিট ট্রেনিং এক্সারসাইজ শেষ করেছে, যা যেকোনও জাতীয় মিশনে যাওয়ার আগে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোর জন্য বাধ্যতামূলক।

ফক্স নিউজ বলছে, এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি খুব শিগগিরই মোতায়েন করা হবে এবং এটি পূর্ব ভূমধ্যসাগরের দিকে রওনা দেবে। সেখানে সম্প্রতি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড অবস্থান করছিল।

এদিকে, মার্কিন সামরিক বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বৃহস্পতিবার সুয়েজ খাল অতিক্রম করেছে এবং বর্তমানে এটি লোহিত সাগরে অবস্থান করছে।

অন্যদিকে, ইরানের ওপর হামলা অব্যাহত রাখতে ইউএসএস আব্রাহাম লিংকন আগে থেকেই আরব সাগরে মোতায়েন রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম