সৌদি আরব, বাহরাইন ও আমিরাতে ইরানের হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ২০:০৪আপডেট : ০৭ মার্চ ২০২৬, ২০:০৪

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই হামলায় পুরো উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

সৌদি আরব জানিয়েছে, তারা তাদের বিশাল শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ধেয়ে আসা বেশ কিছু ইরানি ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া মার্কিন সেনা মোতায়েন থাকা প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সরকার জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। হামলার সাইরেন বাজার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের তড়িঘড়ি করে রানওয়ের নিচের ট্রেন টানেলে সরিয়ে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের ভেতরে একটি বিস্ফোরণের চিত্র দেখা গেছে।

এই ঘটনার পর দীর্ঘপাল্লার এয়ারলাইনস এমিরেটস শুরুতে তাদের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয়। তবে এর কিছুক্ষণ পরই সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরুর কথা জানায় সংস্থাটি।

উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইসরায়েলেও জোরালো আক্রমণ চালিয়েছে তেহরান। গত মধ্যরাত থেকে এখন পর্যন্ত ইসরায়েল লক্ষ্য করে অন্তত ছয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সকালেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভাষণে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, সেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা না হলে ইরান আর আক্রমণ করবে না। কিন্তু তার এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে শুরু হওয়া এই হামলা তেহরানের অভ্যন্তরীণ নেতৃত্বের সমন্বয়হীনতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম