ইরানের বিপ্লবী গার্ডের ১৬টি উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ২১:০২আপডেট : ০৭ মার্চ ২০২৬, ২১:০২

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। শুক্রবার দিবাগত রাতে চালানো এই হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের ব্যবহৃত ১৬টি উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, মেহরাবাদ বিমানবন্দরকে কুদস ফোর্স মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহকে অর্থ ও অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্র ও নগদ অর্থ বোঝাই উড়োজাহাজগুলো এই বিমানবন্দর থেকে নিয়মিত উড্ডয়ন করত এবং ওই অঞ্চলের বিভিন্ন স্থানে অবতরণ করত।

ইসরায়েলের দাবি, ধ্বংস করা ১৬টি উড়োজাহাজ হিজবুল্লাহর কাছে অস্ত্র স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো। এ ছাড়া বিমানবন্দরের ভেতরে থাকা বিভিন্ন সামরিক অবকাঠামো এবং ইরানের বেশ কিছু যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এসব ইরানি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় অভিযান চালানো ইসরায়েলি বিমানগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

তবে এই ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী