কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: ২ সীমান্তরক্ষী নিহত, বিমানবন্দরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ১১:২৮আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১১:২৮

কুয়েতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত দুজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। রবিবার ভোরে চালানো এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত দুই কর্মকর্তা হলেন লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ ইমাদ আল-শারা এবং ক্যাপ্টেন ফাহদ আব্দুল আজিজ আল-মাজমুদ।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় দায়িত্ব পালনের সময় তারা নিহত হন। তবে তাদের মৃত্যুর পরিস্থিতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে কুয়েতে যুদ্ধ-সম্পর্কিত প্রাণহানির এটি সবশেষ ঘটনা। গত সপ্তাহেও দেশটিতে দুই সেনা সদস্য ও এক শিশু নিহত হয়েছিল।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার সকালে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক এবং কুয়েত সিটির একটি সরকারি বহুতল ভবনে অগ্নিকাণ্ড নির্বাপণে কাজ করেছেন দমকলকর্মীরা।

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ড্রোন হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে সরাসরি আঘাত হানা হয়েছে। এছাড়া রাজধানীতে সামাজিক নিরাপত্তা সংস্থার সদর দফতরেও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার পর ওই ভবনে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

কুয়েত সামরিক বাহিনী জানিয়েছে, তারা রবিবার ভোরে আকাশসীমা লঙ্ঘনকারী একঝাঁক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করেছে। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই হামলায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করা হয়েছিল।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি