ইরানকে আমিরাতি প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ১৪:০৪আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৪:০৪

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার আবুধাবি টিভিতে প্রচারিত এক বক্তব্যে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে প্রেসিডেন্ট বলেন, আমরা অত সহজ শিকার নই। সংযুক্ত আরব আমিরাত এখন যুদ্ধের সময় পার করছে। তবে দেশটি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।

সংযুক্ত আরব আমিরাত বর্তমানে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। দুবাই বিমানবন্দর, পর্যটন কেন্দ্র এবং দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনা ঘটেছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে এক এশীয় চালক নিহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনে তাদের লক্ষ্য করে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২০টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে। আবুধাবির আল-ধাফরা বিমানঘাঁটি, পাম জুমেইরাহ এবং বুর্জ আল আরবের মতো গুরুত্বপূর্ণ স্থানেও আঘাত হেনেছে ইরান। কাতার এবং সৌদি আরবও তাদের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর দিয়েছে। এর প্রভাবে কুয়েত তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমিয়ে দিয়েছে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম