ইরানি হামলা শুরুর পর ইসরায়েলে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ১৬:৩৭আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৬:৪৪

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে অন্তত ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে আহত ও অসুস্থদের সংখ্যা এখন দুই হাজারের কাছাকাছি।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক, ৪২ জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং ৭০ জনের চোট সামান্য।

আহতদের একটি বড় অংশ সরাসরি সংঘাতের চেয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপদ স্থানে নামার সময় তাড়াহুড়ো করতে গিয়েই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আহত হয়ে হাসপাতালে এসেছেন।

সূত্র: আল জাজিরা

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম