ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ১৭:৫৭আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৭:৫৭

সংযুক্ত আরব আমিরাত অভিমুখে ছোঁড়া ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া ১৬টি ক্ষেপণাস্ত্রের সবগুলোই মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ছাড়া ১৭ নম্বর ক্ষেপণাস্ত্রটি সাগরে গিয়ে পড়েছে। ড্রোনের ক্ষেত্রেও অধিকাংশ প্রতিহত করা সম্ভব হলেও চারটি ড্রোন আমিরাতের ভূখণ্ডে আছড়ে পড়েছে।

বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, যেকোনও ধরনের হুমকি দৃঢ়ভাবে মোকাবিলা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে রবিবার সকালেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক হুঁশিয়ারিতে জানান, ইসরায়েল ও আমেরিকার চলমান হামলার মুখে ওই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের