শত্রু এলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ২০:৩২আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২০:৪০

ইরানের মাটিতে কোনও বিদেশি স্থলবাহিনী প্রবেশ করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাহসী সেনারা যেকোনও শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইরান যথেষ্ট সক্ষম। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অত্যন্ত সাহসী সেনারা শত্রুর অপেক্ষায় আছে। যারা ইরানের মাটিতে পা রাখবে, তাদের ধ্বংস করে দেওয়া হবে।

হাজার বছরের পুরোনো পারস্য সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইরান সব সময় নিজের ভূমি রক্ষা করেছে এবং ভবিষ্যতেও করবে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও স্থাপনাগুলোতে হামলার জন্য রাশিয়া ইরানকে তথ্য দিয়ে সহায়তা করছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। এ বিষয়ে সরাসরি কোনও তথ্য না দিলেও আরাঘচি বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের খুব ভালো অংশীদারত্ব রয়েছে এবং তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করছে। তবে আমার কাছে নির্দিষ্ট কোনও সামরিক তথ্য নেই।

আরাঘচি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে না। বরং তাদের লক্ষ্যবস্তু হলো সেসব দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা। তিনি বলেন, আমরা কেবল পাল্টা আঘাত করছি। আমাদের প্রতিবেশীদের মাটিতে দুর্ভাগ্যবশত মার্কিন স্থাপনাগুলো অবস্থিত হওয়ায় তাদের যে অসুবিধা হয়েছে, তার জন্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমা চেয়েছেন। আমাদের সংস্কৃতিতে ক্ষমা চাওয়া হলো মর্যাদা ও শক্তির লক্ষণ।

তিনি আরও বলেছেন, এই ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের জন্য মার্কিন প্রেসিডেন্টেরই উচিত এ অঞ্চলের মানুষের কাছে ক্ষমা চাওয়া।

সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন, তেহরান কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের স্থায়ী অবসান চায়। তবে কোনও আলোচনায় বসার আগে যারা এই আগ্রাসন শুরু করেছে, তাদের জবাবদিহি করতে হবে।

আরাঘচি বলেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। আমরা যা করছি তা আত্মরক্ষার বৈধ অধিকার। আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি