ইরান যুদ্ধ

ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৯:২৩আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৯:২৩

ইরানের সঙ্গে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে যে, তাদের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টরের মজুদ বিপজ্জনক মাত্রায় কমে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম সেমাফোর এ খবর জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছর ইরানের সঙ্গে লড়াইয়ের সময় বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান যুদ্ধে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র বর্ষণ ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা যুক্ত করেছে। এর ফলে সেগুলো মাঝপথে আটকে দেওয়া কঠিন হয়ে পড়ছে এবং ইসরায়েলের মজুদে থাকা ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

ওয়াশিংটন অবশ্য কয়েক মাস আগে থেকেই এই সংকটের বিষয়ে অবগত ছিল। সেমাফোর-কে একজন মার্কিন কর্মকর্তা বলেন, এটি এমন কিছু যা আমরা আগেই প্রত্যাশা ও অনুমান করেছিলাম। তবে তিনি জোর দিয়ে বলেন যে, যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং তারা এ ধরনের কোনও সংকটের সম্মুখীন নয়। দীর্ঘমেয়াদি যুদ্ধ চললে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত শেষ হয়ে যেতে পারে বলে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এর আগের সামরিক সহায়তা প্যাকেজগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন করে সরঞ্জাম পাঠালে তা মার্কিন নিজস্ব মজুদের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে দাবি করা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন ইন্টারসেপ্টর ব্যবহার করা হয় না। আর রবিবার জরুরি অস্ত্র ক্রয়ে নতুন বরাদ্দ দেওয়া হয়েছে।

ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের ঘাঁটি, কর্মী এবং স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন তার সবটুকুই আমাদের আছে। তিনি জানান, ইসরায়েল তাদের এই ঘাটতি মোকাবিলায় নিজস্ব ‘সমাধান বের করার চেষ্টা করছে’।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধাস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর তথ্য অনুযায়ী, গত বছরের জুনে ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ১৫০টিরও বেশি থাড ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছিল, যা তৎকালীন মার্কিন মজুদের প্রায় এক-চতুর্থাংশ। এছাড়া বর্তমান যুদ্ধের শুরুর দিনগুলোতে ওয়াশিংটন প্রায় ২৪০ কোটি ডলার মূল্যের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যয় করেছে বলে জানা গেছে।

সূত্র: মিডল ইস্ট আই

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক