যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ছাড়া সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ২০:২০আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২০:৪৯

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া প্রসঙ্গে বড় ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এই কৌশলগত জলপথটি সাধারণত সবার জন্য উন্মুক্ত, তবে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের কোনও জাহাজ এখান দিয়ে চলাচল করতে পারবে না।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদ-এ রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে আরাঘচি এই মন্তব্য করেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি সাধারণভাবে বন্ধ নয়, এটি কেবল যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জন্য বন্ধ রাখা হয়েছে।

প্রতিবেদন অনুসারে তিনি আরও বলেছেন, যতদিন পর্যন্ত আমাদের ওপর হামলা অব্যাহত থাকবে, ততদিন আমরা এই নীতি বজায় রাখবো।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের