যৌথ গ্যাসক্ষেত্রে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ২০:৩২আপডেট : ১৮ মার্চ ২০২৬, ২০:৩২

ইরানের সঙ্গে যৌথ মালিকানাধীন একটি সমুদ্রতীরবর্তী প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে হামলার ঘটনায় সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে কাতার। বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই অভিযোগ করেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

বুধবার ওই গ্যাসক্ষেত্রের ইরানি অংশ, যা সাউথ পার্স ফিল্ড নামে পরিচিত, সেখানে হামলার ঘটনা ঘটে। হামলার পর সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আল-আনসারি এই হামলাকে ‘অঞ্চলটিতে চলমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

তিনি আরও লিখেছেন, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ ও পরিবেশের জন্য এক বড় হুমকি।

কাতার সরকারের এই মুখপাত্র বারবার গুরুত্বারোপ করে বলেন, আমরা আবারও বলছি, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকা জরুরি। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে উত্তেজনা প্রশমনে কাজ করার আহ্বান জানাচ্ছি।

 

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান