ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ২২:০৫আপডেট : ১৯ মার্চ ২০২৬, ২২:০৫

ইরানের আকাশসীমায় অভিযান চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর গোলার আঘাতে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর অত্যাধুনিক এই স্টিলথ ফাইটার জেটটি মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ইরানের ওপর একটি যুদ্ধকালীন মিশনে নিয়োজিত ছিল। ওই সময় পরিস্থিতির শিকার হয়ে বিমানটি জরুরি অবতরণ করে।

হকিন্স আরও জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং বর্তমানে পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

সেন্টকম মুখপাত্র বলেন, বিমনাটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে এবং পাইলট বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। আমরা এই ঘটনাটি খতিয়ে দেখছি।

গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই যুদ্ধে এই প্রথম ইরানের পক্ষ থেকে কোনও মার্কিন যুদ্ধবিমানে আঘাত হানার খবর পাওয়া গেলো। বর্তমানে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় পক্ষই এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করছে। এগুলোর প্রতিটির নির্মাণ ব্যয় ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলারের বেশি।

মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যখন ইরান বিরোধী অভিযানে ব্যাপক সাফল্যের দাবি করে আসছেন, ঠিক তখনই এই জরুরি অবতরণের খবরটি সামনে এলো। বৃহস্পতিবার সকালেও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছিলেন যে, যুক্তরাষ্ট্র নির্ণায়ক জয় পাচ্ছে এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘মাটির সঙ্গে মিশিয়ে’ দেওয়া হয়েছে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম