ন্যাটো সদস্যদের ‘ভীতু’ ও ‘কাগুজে বাঘ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৬, ২১:১২আপডেট : ২০ মার্চ ২০২৬, ২১:১২

হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় তার আহ্বানে সাড়া না দেওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোকে ‘ভীতু’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ন্যাটো একটি কাগুজে বাঘ!’

ট্রাম্প দাবি করেন, সামরিকভাবে ‘সেই যুদ্ধে জয়’ অর্জিত হয়েছে। তিনি অভিযোগ করেন, ন্যাটোর সদস্যদেশগুলো তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করলেও হরমুজ প্রণালি উন্মুক্ত করতে কোনও সহায়তা করতে চায় না।

নিজের পোস্টে সতর্কবার্তা দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমরা এসব মনে রাখব!’

এর আগেও ট্রাম্প একাধিকবার হরমুজ প্রণালির সুরক্ষায় মিত্র দেশগুলোর নিস্পৃহতা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। এবার সরাসরি ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে আক্রমণ করায় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম