মিত্রদের ওপর ইরান যুদ্ধের ‘ব্যর্থতার দায়’ চাপিয়ে সরতে চান ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৬, ২৩:০২আপডেট : ২১ মার্চ ২০২৬, ২৩:০২

ইরানের সঙ্গে তিন সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের মাঝপথেই এক নাটকীয় মোড় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যখন হাজার হাজার মার্কিন মেরিন সেনা রণতরি নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে, ঠিক তখনই ট্রাম্প আভাস দিলেন যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিতে পারে। তবে একে কি যুদ্ধ থেকে সরে আসা নাকি সংঘাতের আরও বিস্তার, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইরানে মার্কিন সামরিক তৎপরতা কমিয়ে আনার কথা ভাবছেন। একই সঙ্গে তিনি মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন যাতে তারা এই অঞ্চলের তেল সরবরাহ নিরাপদ করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। মূলত মিত্রদের সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই এই যুদ্ধ শুরু করায় তারা সরাসরি লড়াইয়ে অংশ নিতে গড়িমসি করছে, যা নিয়ে ট্রাম্পের ক্ষোভ এখন চরমে।

বিশ্বজুড়ে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে পাহারা দেওয়া এবং পুলিশিং করার দায়িত্ব সেই সব দেশের হওয়া উচিত যারা এটি ব্যবহার করে, যুক্তরাষ্ট্রের নয়!” তিনি আরও বলেছেন,  অন্য দেশগুলো যদি এই উদ্যোগ নেয় তবে যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করতে প্রস্তুত। ট্রাম্পের দাবি, “এটি তাদের জন্য একটি সহজ সামরিক অপারেশন হবে।”

উল্লেখ্য, গত এক মাসে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বেড়েছে, যা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দলের অনেক রিপাবলিকান নেতাও এ নিয়ে উদ্বিগ্ন।

ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসার কথা বললেও পেন্টাগনের প্রস্তুতি ভিন্ন কথা বলছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, পেন্টাগন ইতোমধ্যে ইরানের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে।

এরই মধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সাড়ে চার হাজার মেরিন ও নৌ সেনাকে মধ্যপ্রাচ্যের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই বহরে রয়েছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান এবং সাঁজোয়া যান। এ ছাড়া সান ডিয়েগো থেকে ১১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটকেও দ্রুত রওনা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের উপকূলীয় এলাকাগুলো দখলের নির্দেশ দেন, তবে এই বিশেষায়িত ইউনিটগুলোই সম্মুখ সমরে অংশ নেবে।

প্রেসিডেন্টের মন্তব্যের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, “পেন্টাগনের কাজ হলো কমান্ডার ইন চিফকে সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত রাখা। এর মানে এই নয় যে প্রেসিডেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তিনি আপাতত কোথাও স্থল সেনা পাঠানোর পরিকল্পনা করছেন না।”

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র মজুত, প্রতিরক্ষা শিল্প, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে ধ্বংস করার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি আরও জানান, ওয়াশিংটন বর্তমানে ইসরায়েল এবং আরব মিত্রদের সুরক্ষায় কাজ করছে যারা ইরানের পাল্টা হামলার শিকার হয়েছে।

যুদ্ধের শুরুতে ট্রাম্প ন্যাটো বা অন্য মিত্রদের নিয়ে খুব একটা কথা বলেননি। কিন্তু তেলের দাম বাড়তে শুরু করায় তিনি তাদের ওপর চাপ দিতে শুরু করেন। মঙ্গলবার ওভাল অফিসে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি মনে করি ন্যাটো একটি চরম বোকামি করছে। আমি দীর্ঘকাল ধরে ভাবছি ন্যাটো আদৌ আমাদের পাশে দাঁড়াবে কি না।”

ইউরোপীয় নেতারা জ্বালানি সংকট নিয়ে উদ্বিগ্ন হলেও এই যুদ্ধে সরাসরি জড়াতে নারাজ। অনেকেই ইরানের ওপর এই আগাম হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সপ্তাহজুড়ে ট্রাম্পের সুর আরও কঠোর হয়েছে। শুরুতে তিনি লিখেছিলেন, “আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই!” কিন্তু পরে ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ ও ‘ভীতু’ বলে গালি দিতেও ছাড়েননি। শুক্রবার বিকেলের মধ্যে তিনি ঘোষণা দেন যে, তার শুরু করা এই যুদ্ধের দায়ভার খুব শিগগিরই মিত্রদের কাঁধে পড়তে যাচ্ছে।

 

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের