অবকাঠামোতে হামলার পরিণাম হবে ভয়াবহ: ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ২০:৫৬আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২২:০৫

ইরানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলি বোমাবর্ষণের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্ক বার্তা দেন।

আরাঘচি তার পোস্টে অভিযোগ করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তিনি বলেন, ইসরায়েল এখন নির্লজ্জভাবে ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলোতেও বোমা মারছে।

ইসরায়েলের এই সামরিক অভিযানের উদ্দেশ্য এখন স্পষ্ট উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের উদ্দেশ্য স্পষ্ট। তবে তারা যে ভুলটি করছে তা হলো, তারা এবার কোনও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মোকাবিলা করছে না। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের কঠোর শাস্তি দেবে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধে দুপক্ষই একে অপরের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানিকেন্দ্র এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

সূত্র: এপি

 

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম