ইরান আর ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয়: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ১৭:৪৬আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৯:১০

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ইসরায়েলকে হুমকি দেওয়ার সীমিত ক্ষমতা থাকলেও তারা আর ইসরায়েলের অস্তিত্বের জন্য কোনও বড় হুমকি নয়। মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এই মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, অতীতে ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে লড়াই করতো, তবে এখন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি।

তিনি এই সম্পর্ককে তার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, তথা মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর এক অভূতপূর্ব ও ঐতিহাসিক সহযোগিতা বলে আখ্যায়িত করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি মোকাবিলার জন্য ইসরায়েল এই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে নতুন একটি জোট গঠন করছে। তবে এ বিষয়ে তিনি এখনই বিস্তারিত কোনও তথ্য দেননি।

সূত্র: সিএমজি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম