ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৬, ২১:৩০আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ২২:২৫

ইরান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং দ্রুততম সময়ের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং এই আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক হুমকির পরিপ্রেক্ষিতে চীনের এই প্রতিক্রিয়া এলো। স্থানীয় সময় বুধবার রাতে ট্রাম্প ইরানকে উদ্দেশ করে বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি দেশটিতে ‘অত্যন্ত কঠোরভাবে আঘাত’ হানবেন। মাসব্যাপী চলা এই যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্প সম্প্রতি এই সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মাও নিং যুদ্ধের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘চীন শুরু থেকেই এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। সংঘাতের সব পক্ষের এখনই অস্ত্রবিরতি পালন করা উচিত। সামরিক শক্তি প্রদর্শনের পরিবর্তে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করতে হবে।’

চীন মনে করে, কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে হামলার হুমকি দেওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা পালন করা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে কাজ করা।

হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র মাও নিং বলেন, প্রণালিটি কত দ্রুত শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থায় ফিরে স্বাভাবিক যাতায়াত শুরু করতে পারবে, সে বিষয়ে সব পক্ষই গভীর উদ্বিগ্ন। তিনি বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যত দ্রুত সম্ভব ওই অঞ্চলে চলমান সামরিক অভিযান বন্ধ করা। শুধু এই পদক্ষেপের মাধ্যমেই মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা সম্ভব।

এদিকে মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে বাহরাইনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে চীন। বৃহস্পতিবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে এক টেলিফোন সংলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।

বর্তমানে ছয় জাতির উপসাগরীয় সহযোগিতা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আল জায়ানি জানান, উপসাগরীয় দেশগুলো গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং হরমুজ প্রণালিতে নৌ-চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তিনি এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কাজে লাগাতে এবং চীনের সঙ্গে সমন্বয় বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে ওয়াং ই আগ্রাসনের বিরোধিতা এবং শান্তি বজায় রাখার বিষয়ে চীনের নীতিগত অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, চীন ও পাকিস্তান সম্প্রতি উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে একটি ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হামলা বন্ধ করা, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক নৌ-চলাচল পুনরায় চালু করা।

সূত্র: সিএমজি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম