মার্কিন গোয়েন্দা রিপোর্ট

হামলায় বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র বাঙ্কার কয়েক ঘণ্টাতেই সচল করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৬, ১৬:০১আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১৭:০২

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দফায় দফায় বিমান হামলার পরও মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্র বাঙ্কার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র (সাইলো) কয়েক ঘণ্টার মধ্যেই সচল করে ফেলছে ইরান। ধ্বংসস্তূপ সরিয়ে এই ভূগর্ভস্থ স্থাপনাগুলো পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে তেহরান অভাবনীয় গতি দেখাচ্ছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে।

নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা কতটা অর্জিত হয়েছে সে বিষয়ে খোদ মার্কিন গোয়েন্দাদের মধ্যেই সন্দেহ দেখা দিয়েছে। তাদের মতে, তেহরান এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র (মোবাইল লঞ্চার) সংরক্ষণ করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বিপুল পরিমাণ নকল লঞ্চার মোতায়েন করে রাখায় যুক্তরাষ্ট্র নিশ্চিত হতে পারছে না আসলে কতগুলো প্রকৃত লঞ্চার ধ্বংস হয়েছে। অনেক ক্ষেত্রে ভূগর্ভস্থ বাঙ্কার বা সাইলো বাইরে থেকে ক্ষতিগ্রস্ত মনে হলেও ধ্বংসস্তূপের নিচ থেকে দ্রুত লঞ্চারগুলো উদ্ধার করে পুনরায় হামলা চালানো হচ্ছে।

একজন জ্যেষ্ঠ পশ্চিমা কর্মকর্তার মতে, ইরান বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ থেকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫০ থেকে ১০০টি আত্মঘাতী ড্রোন ছুড়ছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, যুদ্ধ দীর্ঘায়িত হলে বা শেষ হওয়ার পরেও যাতে আঞ্চলিক হুমকি বজায় রাখা যায়, সেজন্য ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসের বেশি সময় ধরে চলা হামলার পরও ইরানের অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত আছে।

গোয়েন্দা প্রতিবেদনের এই হতাশাজনক চিত্রের বিপরীতে হোয়াইট হাউজ ও পেন্টাগন বেশ আশাবাদী বক্তব্য দিচ্ছে। হোয়াইট হাউজের মুখপাত্র অ্যানা কেলি দাবি করেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রায় ৯০ শতাংশ কমে গেছে। তাদের নৌবাহিনী পুরোপুরি নিশ্চিহ্ন এবং দুই-তৃতীয়াংশ উৎপাদনকেন্দ্র ধ্বংস করা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল গোয়েন্দা প্রতিবেদনের তথ্যকে ‘সম্পূর্ণ ভুল’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, ইরানকে নিরস্ত্রীকরণের লক্ষ্যমাত্রা সময়ের আগেই অর্জিত হতে যাচ্ছে। গত মার্চ মাসে ইসরায়েল দাবি করেছিল, তারা ইরানের ৪৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে প্রায় ৬০ শতাংশ ধ্বংস বা অকেজো করতে সক্ষম হয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরায়েল লক্ষ্য করে পাঁচ শতাধিক বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্রগুলোর ৯২ শতাংশই তারা আকাশে ধ্বংস করতে পেরেছে।

তবে এর মধ্যেও অন্তত ১২টি শক্তিশালী প্রচলিত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জনবহুল এলাকায় আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এ ছাড়া ৩০টির বেশি ঘটনায় ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র জনপদে আঘাত হেনেছে, যার ফলে অন্তত ২০০টি আলাদা স্থানে বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিয়ে দেশটির বর্তমান সরকারকে উৎখাত করার মতো পরিস্থিতি তৈরি করা, যা এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী