মার্কিন বিমান ভূপাতিত

যুদ্ধে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৬, ১৩:০৪আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১৩:০৪

ইরানের আকাশসীমায় গত শুক্রবার মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় নিজেদের তৈরি একটি নতুন ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের দাবি করেছে তেহরান। একই সঙ্গে ইরানের খতাম আল-আম্বিয়া জয়েন্ট মিলিটারি কমান্ড ঘোষণা করেছে, খুব শিগগির তারা নিজেদের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

মিলিটারি কমান্ডের একজন মুখপাত্র বলেন, শত্রুদের জেনে রাখা উচিত যে এই দেশের গর্বিত ও তরুণ বিজ্ঞানীদের তৈরি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ হাসিল করব। একের পর এক কর্মতৎপরতার মাধ্যমে আমরা বিশ্বের সামনে শত্রুদের পরাজয় ও অবমাননাকে আগের চেয়ে বেশি স্পষ্ট করে প্রমাণ করব।

শুক্রবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিশানায় পড়ে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে একটি এ-১০ অ্যাটাক এয়ারক্রাফটকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ওই বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে এনবিসি নিউজ এক অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধার অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টারও ইরানি বাহিনীর হামলার মুখে পড়েছিল। তবে সেগুলোতে থাকা ক্রু সদস্যরা অক্ষত আছেন বলে জানা গেছে। এ-১০ মূলত একটি একক আসনবিশিষ্ট যুদ্ধবিমান, যা স্থল বাহিনীকে আকাশ থেকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে হাজার হাজার সেনা পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বপূর্ণ ইরানি দ্বীপগুলো দখল করার জন্য কোনও স্থল অভিযানের পরিকল্পনা করছে ওয়াশিংটন। মার্কিন সরকারের পক্ষ থেকেও এমন ইঙ্গিত পাওয়া গেছে।

অন্যদিকে, হরমুজ প্রণালি উন্মুক্ত করা অথবা একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে দেওয়া সময়সীমা প্রায় শেষ হয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ তিনি এক পোস্টে লিখেছেন, মনে আছে, আমি ইরানকে ১০ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে, আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপর তাদের ওপর নরক নেমে আসবে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম