যুক্তরাষ্ট্রকে আল্টিমেটামের ভাষা ছাড়ার আহ্বান রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ১৬:০১আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৬:২৭

ওয়াশিংটনকে আল্টিমেটামের ভাষা ত্যাগ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।

ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুতে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পর ল্যাভরভ এই মন্তব্য করলেন। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে ইরানে ভয়াবহ হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলাপকালে ল্যাভরভ বলেন, রাশিয়া আশা করে ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে বেশ কয়েকটি দেশ যে প্রচেষ্টা চালাচ্ছে, তা সফল হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি আল্টিমেটামের ভাষা পরিহার করে পরিস্থিতিকে আলোচনার ধারায় ফিরিয়ে আনে, তবে এই শান্তি প্রক্রিয়া আরও সহজতর হবে।

ফোনালাপে ল্যাভরভ ও আরাঘচি বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামোতে অবৈধ হামলা বন্ধ করার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। এই বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার কর্মীরা টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন।

রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বুশেহর পারমাণবিককেন্দ্রের কাছে একটি মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মস্কো সেখানে কর্মরত তাদের ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। গত শনিবার থেকে এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের