দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ১ কোটি ৪০ লাখ স্বেচ্ছাসেবী: ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১৯:১৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৯:১৫

যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বড় একটি ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, চলমান যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করতে ১ কোটি ৪০ লাখ ইরানি নাগরিক স্বেচ্ছাসেবক হিসেবে নাম লিখিয়েছেন। প্রেসিডেন্ট নিজেও এই তালিকায় রয়েছেন বলে দাবি করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এই তথ্য জানান। হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে বোমা হামলার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই মন্তব্য করলেন তিনি।

পেজেশকিয়ান তার পোস্টে লিখেছেন, ‘১ কোটি ৪০ লাখের বেশি ইরানি নাগরিক এই অভিযানে নিজেদের জীবন উৎসর্গ করার প্রস্তুতি ঘোষণা করেছেন। আমিও ইরানের জন্য আমার জীবন দিতে প্রস্তুত ছিলাম, আছি ও থাকব।’

ইরানি সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্যানুযায়ী, জীবন উৎসর্গ করতে ইচ্ছুক স্বেচ্ছাসেবকদের যে সংখ্যা আগে জানানো হয়েছিল, বর্তমান সংখ্যাটি তার দ্বিগুণ। যুদ্ধের ভয়াবহতা বাড়ার সঙ্গে সঙ্গে সরকার ক্ষুদে বার্তা (এসএমএস) ও সংবাদমাধ্যমের সাহায্যে স্বেচ্ছাসেবক সংগ্রহ করে আসছে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম