সৌদি আরবে হামলা কূটনীতিকে বাধাগ্রস্ত করবে: পাকিস্তানি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ২০:৩৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২০:৪৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে পাকিস্তান সরকারের মধ্যস্থতার প্রচেষ্টায় পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, সৌদি আরবের ওপর সাম্প্রতিক হামলাগুলো চলমান কূটনৈতিক উদ্যোগকে নস্যাৎ করার ঝুঁকি তৈরি করছে।

মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে শীর্ষ কমান্ডারদের এক বৈঠকে এই অবস্থান জানানো হয়। বৈঠক শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী সৌদি আরবের পেট্রোকেমিক্যাল এবং শিল্প স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এসব হামলাকে ‘অপ্রয়োজনীয় উসকানি’ হিসেবে অভিহিত করে সেনাবাহিনী বলেছে, এ ধরনের কর্মকাণ্ড ‘শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের আন্তরিক প্রচেষ্টাকে’ বাধাগ্রস্ত করতে পারে।

বৈঠকে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উল্লেখ করেন, ‘গুরুতর উসকানি’ সত্ত্বেও সৌদি আরব যে সংযম প্রদর্শন করেছে, তা মূলত মধ্যস্থতা এবং কূটনৈতিক পথকে প্রশস্ত করতে সাহায্য করেছে। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের আক্রমণ অব্যাহত থাকলে আলোচনার জন্য প্রয়োজনীয় ‘অনুকূল পরিবেশ’ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী