রাতে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কায় সতর্ক ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ২০:৫৮আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২১:৩০

ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের শেষ রাতে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এই সতর্কবার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেফরিন বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী, আজ রাতেও ইরানি শাসনব্যবস্থা এবং হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করবে। আইডিএফ রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয়ভাবেই প্রস্তুত এবং যেকোনও হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আইডিএফ মুখপাত্র আরও জানান, ইসরায়েলি বিমানবাহিনী সারা দিন ধরে ইরানের শাসনব্যবস্থার বেশ কয়েকজন কমান্ডার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে আইডিএফের ৯৮তম ডিভিশন অংশ নিয়েছে।

ডেফরিন বলেন, আমাদের যোদ্ধারা হামলা চালাচ্ছে, সন্ত্রাসীদের নির্মূল করছে এবং তাদের অবকাঠামো ধ্বংস করছে। আমরা প্রতিরক্ষা ব্যুহ আরও শক্তিশালী করছি এবং উত্তর দিকের বাসিন্দাদের ওপর সরাসরি হুমকিগুলো হটিয়ে দিচ্ছি।

বিবৃতিতে তিনি ইসরায়েলি নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ড-এর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। পরিশেষে তিনি প্রতিটি ইসরায়েলি পরিবার যেন একটি নিরাপদ ও শান্ত পাসওভার উৎসব পালন করতে পারেন সেই কামনা করেন।

সূত্র: জেরুজালেম পোস্ট

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম