যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ২১:১৩আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২১:১৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইরান। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম এবং এর সঙ্গে যুক্ত ভয়াবহ হুমকির প্রতিবাদে তেহরান এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, মঙ্গলবার মার্কিন সময় রাত ৮টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে দেশটির ‘পুরো সভ্যতা’ ধ্বংস করে দেওয়া হবে।

ট্রাম্পের এমন যুদ্ধংদেহী মনোভাব এবং একের পর এক চরম আল্টিমেটামের মুখে দুই দেশের মধ্যে অবশিষ্ট আলোচনার পথটুকুও এখন বন্ধ হয়ে গেল।

কূটনৈতিক চ্যানেলগুলো বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে যেকোনও মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের