ইরানকে ধ্বংস নাকি আলোচনার স্বার্থে আবার পিছু হটবেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ২২:৫১আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২২:৫৫

ইরানকে আক্ষরিক অর্থেই মানচিত্র থেকে মুছে দেওয়ার চরম হুমকি নাকি আলোচনার টেবিলে আরও কিছুটা সময়, এক নাটকীয় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন সময় রাত ৮টার (বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা) সময়সীমা পার হওয়ার পর তিনি কোন পথে হাঁটবেন, এখন সারা বিশ্বের কাছেই তা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না এলে মধ্যরাতের মধ্যেই ইরানের প্রতিটি সেতু এবং বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে সাধারণ ইরানিদের, যা পুরো অঞ্চলে এক বিপজ্জনক প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা অ্যাক্সিওস-কে জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট যদি দেখেন কোনও চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, তবে তিনি হয়তো হামলা স্থগিত করবেন। তবে এই সিদ্ধান্ত কেবল তিনি একাই নেবেন।’ প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা অবশ্য এই দফায় সময়সীমা বাড়ানোর বিষয়ে কিছুটা ‘সন্দিহান’।

প্রশাসনের ছয়জন কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের বিষয়ে ট্রাম্প এখন তার প্রশাসনের সবচেয়ে কঠোর অবস্থানে থাকা ব্যক্তি। একজন কর্মকর্তা তাকে ‘পাগলা কুকুর’ এবং ‘রক্তপিপাসু’ হিসেবে বর্ণনা করে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও এখন প্রেসিডেন্টের তুলনায় ‘শান্তিবাদী’ মনে হচ্ছে। ট্রাম্প তার উপদেষ্টাদের কাছে এই সম্ভাব্য হামলার পরিকল্পনার নাম দিয়েছেন ‘ইনফ্রাস্ট্রাকচার ডে’ বা অবকাঠামো দিবস।

পাকিস্তান, মিসর এবং তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে একটি চুক্তিতে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ট্রাম্পের পক্ষে আলোচনায় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা চাইছেন সম্ভব হলে এখনই একটি চুক্তিতে পৌঁছাতে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ এবং সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পকে কোনোভাবেই যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার জন্য চাপ দিচ্ছেন। তাদের দাবি, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করার মতো কঠিন শর্তগুলো আগে মানতে হবে।

শান্তি প্রস্তাবের জবাবে সোমবার ইরান ১০ দফার একটি প্রস্তাব দিয়েছে। হোয়াইট হাউস একে ‘সর্বোচ্চ দাবি’ মনে করলেও আলোচনার একটি কৌশল হিসেবে দেখছে। তবে ইরানের সিদ্ধান্ত গ্রহণের ধীরগতি নিয়ে ট্রাম্প কিছুটা বিরক্ত। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি ইঙ্গিত দেন, নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানি নেতারা দক্ষভাবে যোগাযোগ করতে পারছেন না। তারা শিশুদের মাধ্যমে হাতে লেখা চিরকুট পাঠিয়ে যোগাযোগ করছেন। সূত্রের বরাতে অ্যাক্সিওস লিখেছে, ট্রাম্প মূলত ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির যোগাযোগের পদ্ধতির দিকেই ইঙ্গিত করেছেন।

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের বিমান হামলার যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ট্রাম্প কেবল নির্দেশ দিলেই এটি কার্যকর হবে। ট্রাম্পের ভাষায়, ‘আমরা চাইলে চার ঘণ্টার মধ্যেই আস্ত একটি দেশ শেষ করে দিতে পারি। আগামীকাল রাতের মধ্যে ইরানের প্রতিটি সেতু ধ্বংস হয়ে যাবে, প্রতিটি বিদ্যুৎকেন্দ্র জ্বলবে এবং আর কখনও ব্যবহারের উপযোগী থাকবে না। তবে আমরা এমনটা চাই না।’

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী