সৌদি আরবে শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ২১:১৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২১:১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। সম্প্রতি পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর তার এই সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই সফরে তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন।

ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানবন্দরে পৌঁছালে সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহবাজ শরিফকে অভ্যর্থনা জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি।

সফরকালে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনার কথা রয়েছে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম