স্বঘোষিত রাজধানীতে আইএসের জরুরি অবস্থা!

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৬, ১৫:৩১আপডেট : ১৪ মে ২০১৬, ১৫:৩৬

সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) তাদের স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাকা নগরীতে জরুরি অবস্থা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, ‘আমরা দেখেছি, আইএস রাকায় জরুরি অবস্থা জারি করেছে। তবে এর অর্থ বা কারণ সম্পর্কে আমরা নিশ্চিত নই। যদিও আমরা এ-ও জানি তারা ভয় পেয়েছে।’

স্বঘোষিত রাজধানীতে আইএসের জরুরি অবস্থা!

তিনি আরও বলেন, ‘সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স ও সিরিয়ান আরব জোটের কারণে তাদের পূর্ব ও পশ্চিমের অঞ্চলগুলো এখন অনেক নিরাপদ। ফলে আইএস কোনঠাসা হয়ে পড়েছে।’ স্টিভ ওয়ারেন জানান, আইএস রাকা নগরী এবং এর বাইরে তাদের প্রহরা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পুনর্বিন্যাস করছে। 

আরও পড়ুন: হামলাকারী আইএস সদস্যকে জীবন্ত পুড়িয়ে হত্যা

এদিকে, আইএস নেতা আবু বকর আল বাগদাদি রাক্কা নগরীতেই রয়েছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। তবে এ নিয়ে  আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা। যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বাগদাদি অত্যন্ত সুরক্ষিত অবস্থায় রয়েছেন। তিনি সাবধানতা অবলম্বন করছেন।’

তবে বাগদাদিকে খুঁজে পেলেই কিংবা গ্রেফতার করে মেরে ফেললেই আইএস মোকাবেলা সহজতর হবে; এমনটা মনে করছে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করছে, ইতোমধ্যেই আরও সম্ভাবনাময় নেতা তৈরী হয়েছেন, যারা এই সশস্ত্র সংগঠনটির দায়িত্ব নিতে প্রস্তুত। সূত্র: সিএনএন

/ইউআর/বিএ/            

সম্পর্কিত
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
সর্বশেষ খবর
ছয় মাসে ইরানে ড্রোন-মিসাইলের ১,৩০০ চালান পাঠিয়েছে চীন
ছয় মাসে ইরানে ড্রোন-মিসাইলের ১,৩০০ চালান পাঠিয়েছে চীন
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত