এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে জার্মানিতে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিন বন্দুকধারী মিউনিখের দ্য অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালায়। হামলায় নিহতের সংখ্যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিহতের ভিন্ন ভিন্ন সংখ্যা কথা বলা হচ্ছে। পুলিশ হামলাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে। হামলাকারী তিন বন্দুকধারী শপিং সেন্টার থেকে পালিয়ে গিয়ে থাকতে পারে পুলিশ ধারণা করছে। স্থানীয়দের নিজ বাসায় অবস্থান করতে বলা হয়েছে।
জার্মানির শপিং সেন্টারে হামলা কিছু ছবি:
সূত্র: ডেইলি মেইল।
এ সম্পর্কিত আরও খবর-
- জার্মানিতে শপিং সেন্টারে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের আশঙ্কা
- এক সপ্তাহের মধ্যে জার্মানিতে দ্বিতীয় দফায় হামলা
- মিউনিখ হামলা: বন্দুকধারী শপিং সেন্টারের ভেতরেই ছিল: প্রত্যক্ষদর্শী লিন স্টেইন
- জার্মান শপিং সেন্টারে হামলা: হামলাকারীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা
- জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ পুলিশের
- ভিডিওতে মিউনিখ হামলার পর আতঙ্কিত মানুষের ছোটাছুটি
- তিন বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
/এএ/








