‘মোদি জামানায় ভারতে বেড়েছে চীনা পণ্যের আমদানি’

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২০, ১৫:৪৪আপডেট : ০১ জুলাই ২০২০, ১৫:৪৬

কাশ্মিরের লাদাখে চীনা বাহিনীর হাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহতের পর থেকেই ভারতে বাড়ছে চীনবিদ্বেষ। এরইমধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, মোদির নেতৃত্বেই যুদ্ধ জয় করবে ভারত। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, মোদি ক্ষমতায় আসার পর থেকেই ভারতে বেড়েছে চীনা পণ্যের আমদানি। একেবারে পরিসংখ্যান ঘেঁটে গ্রাফ করে তিনি দেখিয়েছেন, মোদি জামানায় ভারতে চাইনিজ সামগ্রীর আমদানি কী পরিমাণে বেড়েছে। ‘মোদি জামানায় ভারতে বেড়েছে চীনা পণ্যের আমদানি’

মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে মনমোহন ও মোদি জমানায় আমদানিকৃত পণ্যের তুলনামূলক পার্থক্য তুলে ধরেন রাহুল। তিনি লিখেছেন, “তথ্য মিথ্যা বলবে না। বিজেপি মুখে বলে, ‘মেক ইন ইন্ডিয়া’; আর কাজকর্মে তারা ‘বাই ফর্ম চায়না’।”

এ কথা লেখার পাশাপাশি কংগ্রেস দলীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পাশাপাশি রেখে দুই আমলে চীন থেকে আমদানির তুলনামূলক পার্থক্য হাজির করেছেন তিনি।

গ্রাফে রাহুল দেখিয়েছেন, ২০০৮-২০১৪ সালের মধ্যে চীন থেকে আমদানির পরিমাণ ছিল ১৪ শতাংশের কম। কিন্তু মোদি জামানায় এটি বেড়ে ১৮ শতাংশে পৌঁছেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
সিচাংয়ের যাযাবর পরিবারের মেয়ে এখন চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান জাতীয়করণ করলো যুক্তরাজ্য, বেইজিংয়ের প্রতিবাদ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
সর্বশেষ খবর
সরকারের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
সরকারের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
কারাগার থেকে পালালেন নারী বন্দি, ৭ জনকে বরখাস্ত
কারাগার থেকে পালালেন নারী বন্দি, ৭ জনকে বরখাস্ত
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী