আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ভারত

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ১৯:২৬আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৯:৩৪
image

করোনাজনিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ভারত। আগামী ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। শুক্রবার (৩ জুলাই) সংস্থার উপ মহাপরিচালক সুনীল কুমার একটি নির্দেশিকা জারি করে এ কথা জানান। এর আগে এ নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ১৫ জুলাই পর্যন্ত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিমানবন্দরের ছবি

করোনা সংক্রমণের জেরে ভারতে গত ২৩ মার্চ থেকে বন্ধ রাখা রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ৩১ জুলাই পর্যন্ত আংশিক লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। তাতে ছাড় দেওয়া হয়নি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রেও। তার জেরেই ৩১ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞার মেয়দ বাড়ালো ডিজিসিএ। ওই তারিখ পর্যন্ত ভারত থেকে আন্তর্জাতিক বিমান যেমন যাবে না তেমনি অন্য দেশের বিমানকে ভারতে নামতেও দেওয়া হবে না।

কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচলের এক কর্মকর্তা জানান,  ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমানের উপরে নিষেধাজ্ঞা বহাল থাকলেও বন্দে ভারত মিশনের বিমানগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।" এ ছাড়া কোনও বিমানকে যদি ডিজিসিএ অনুমোদন দেয়, সেই বিমান চলায় কোনও বাধা নেই। অন্য দিকে, যাত্রী পারাপার বন্ধ থাকলেও পণ্য পরিবহনের উপরে কোনও রকম নিষেধাজ্ঞা জারি করেনি ডিজিসিএ। আগের মতোই ওই সব আন্তর্জাতিক কার্গো বিমান চলবে।

/এফইউ/
সম্পর্কিত
বিদ্যুতের খুঁটি পড়ে বিহারের মন্দিরে হুড়োহুড়ি, প্রাণ গেল ৭ জনের
পাহাড়ের বুক চিরে নেমে আসে সাত ধারা
সড়ক নির্মাণে দেরির দায় ট্রাম্পের ওপর চাপালেন বিজেপি নেতা
সর্বশেষ খবর
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মার্কিন সেনা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার, নারীদের ক্ষেত্রে দ্বিগুণ: ইরান
মার্কিন সেনা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার, নারীদের ক্ষেত্রে দ্বিগুণ: ইরান
প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুই নম্বর জমিতে এক নম্বর ফসল ফলে না: ফয়জুল করীম
দুই নম্বর জমিতে এক নম্বর ফসল ফলে না: ফয়জুল করীম
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ