১৭ বছর পর প্রথমবারের মতো মৃত্যুদণ্ড কার্যকর করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০২০, ২২:৩২আপডেট : ১৪ জুলাই ২০২০, ২৩:৩৩

যুক্তরাষ্ট্রে ১৭ বছর পর প্রথমবারের মতো এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৯৬ সালে একই পরিবারের তিন সদস্যকে খুনের ঘটনায় তাকে এ সাজা দেন আদালত। ওই আসামির নাম ড্যানিয়েল লুইস লি (৪৭)। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে মঙ্গলবার তার সাজা কার্যকর করা হয়। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি কারাগারে তার শরীরে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করা হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। ১৭ বছর পর প্রথমবারের মতো মৃত্যুদণ্ড কার্যকর করলো যুক্তরাষ্ট্র

অনিষ্পত্তিকৃত আইনি চ্যালেঞ্জ থাকায় সোমবার একজন বিচারক বেশ কিছু মৃত্যুদণ্ড কার্যকরের সাজা স্থগিতের নির্দেশ দেন। তবে সুপ্রিম কোর্ট ওই স্থগিতাদেশ বাতিল করায় ড্যানিয়েলের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনও আইনি প্রতিবন্ধকতা ছিল না।

দীর্ঘদিন ধরেই প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরকে ‘অমানবিক’ আখ্যায়িত করে আসছিল দণ্ডপ্রাপ্ত ও তাদের স্বজনরা। করোনা পরিস্থিতির কথাও তুলে ধরেছেন অনেকে। কেননা, প্রিয় স্বজনকে শেষ বিদায় দিতে গিয়েও করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়তে হতে পারে।

নানাবিধ আইনি চ্যালেঞ্জের কারণে ড্যানিয়েলসহ গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত বেশ কিছু আসামির সাজা কার্যকর করা যাচ্ছিল না। সুপ্রিম কোর্টের আদেশে সে অবস্থার অবসান হওয়ার পরই ১৭ বছরের রীতি ভেঙে ড্যানিয়েল লুইস লি-র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

যুক্তরাষ্ট্রের আরকানসাসে ৮১ বছরের আর্লিন পিটারসনের পরিবারের তিন সদস্যকে হত্যা করে একটি লেকে তাদের লাশ ফেলে দিয়েছিল ড্যানিয়েল। নিহতরা হচ্ছেন পিটারসনের কন্যা, পুত্রবধূ ও নাতনি। তবে পিটারসন জানান, তিনি আসামির যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিলেন।

উল্লেখ্য, গত বছর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে ফের মৃত্যুদণ্ড চালুর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন আদালতে স্বস্তি আদানির, ঘুষ-প্রতারণার মামলা খারিজ
ট্রাম্পের ইরান যুদ্ধ ‘অবৈধ’, নেতৃত্ব ‘সম্পূর্ণ ব্যর্থ’: মার্কিন সিনেটর
ইরানি হামলার হুমকি: এয়ার ফোর্স ওয়ানে নয়, ছোট বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প
সর্বশেষ খবর
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো