পুতিনকে নিয়ে সামাজিক মাধ্যমে হাস্যরস

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২০, ১০:৩৭ আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৭:২৯
image

তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া করোনাভাইরাসের ভ্যাকসিন অনুমোদন করায় একদিকে যেমন আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্যদিকে সামাজিক মাধ্যমেও এ নিয়ে চলছে নানা রকম  হাসি-ঠাট্টা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামাজিক মাধ্যমে নানা ভাষায় বহু মিম শেয়ার করা শুরু হয়েছে। এর কোনও কোনোটিতে পুতিনকে কমিকস চরিত্র স্পাইডারম্যান বা আয়রনম্যানের মতো একজন ‘সুপার হিরো’ হিসেবে দেখানো হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি

সামাজিক মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় হওয়া এক ছবিতে দেখা গেছে, পুতিন একটি বিশাল ভালুকের পিঠে বসে আছেন আর তার পিঠে বন্দুকের মতো ঝুলছে একটি বড় আকারের ইনজেকশন। এর মধ্য দিয়ে রাশিয়ার ভ্যাকসিনের দিকেই ইঙ্গিত করা হয়েছে।

এরকম একটি মিমে দাবি করা হয়েছে যে, পুতিন নিজেই নাকি এটা শেয়ার করেছেন। তবে এটা একটা গুজব। আসলে ফেসবুকে পুতিনের নামে একটি পোস্ট শেয়ার করা হয়েছে; যাতে টিকা সংক্রান্ত রাশিয়ার ঘোষণা অন্তর্ভুক্ত রয়েছে। ফেসবুকে এটি ২ লাখেরও বেশিবার শেয়ার হয়েছে। হাজার হাজার মানুষ মন্তব্য করেছেন। তারা হয়তো ধারণা করছেন যে এটা পুতিনেরই অ্যাকাউন্ট। কিন্তু আসলে এটি পুতিনের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট নয়।  রুশ প্রেসিডেন্ট সামাজিক মাধ্যম এড়িয়ে চলেন।

রাশিয়ার এই টিকার নিরাপত্তার দিকে যথাযথভাবে নজর দেয়া হয়নি বলে এ নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা আন্তর্জাতিক নির্দেশনা মেনে চলে।

ফেসবুকে জনপ্রিয় হওয়া আরেকটি পোস্টে দাবি করা হয়েছে, রাশিয়ার টিকা অতীতে বারবার বিশ্বকে রক্ষা করেছে। এতে দাবি করা হয়, কলেরা এবং পোলিওসহ বেশ কিছু রোগের টিকা রাশিয়ায় আবিষ্কৃত হয়েছে। তবে ইতিহাসবিদ এবং স্নায়ুযুদ্ধের যুগের রোগনিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ডা. ডোরা ভার্গা বলেন, এটা বড় রকমের অতিরঞ্জিত ঘটনা।

ফেসবুকে অপর একটি পোস্টে দেখা গেছে, প্রেসিডেন্ট পুতিন বলছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমাদের টিকা ছাড়তে দেরি করতে বলেছে। কিন্তু এটা অর্থনীতির ব্যাপার নয়, লাখ লাখ মানুষের জীবনের প্রশ্ন যেখানে জড়িত; রাশিয়া সেখানে টাকার কথা ভাববে না।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের
ট্রাম্প-পুতিন চুক্তি: অবিলম্বে ৩ লাখ টন ডিজেল বিশ্ববাজারে ছাড়ছে রাশিয়া
সর্বশেষ খবর
পুরান ঢাকার স্বাদে জমজমাট বিফ ভুনা
পুরান ঢাকার স্বাদে জমজমাট বিফ ভুনা
যে অবিশ্বাস্য সেতুতে মেঘের ওপর দিয়ে চলে গাড়ি
যে অবিশ্বাস্য সেতুতে মেঘের ওপর দিয়ে চলে গাড়ি
সৌরভ গাঙ্গুলীর সেই উদযাপন এবার বড় পর্দায়, ট্রেলার দেখে মুগ্ধ রোহিত
সৌরভ গাঙ্গুলীর সেই উদযাপন এবার বড় পর্দায়, ট্রেলার দেখে মুগ্ধ রোহিত
পাঠ্যবইও নকল হচ্ছে, চাহিদার পেছনে কারণ কী
পাঠ্যবইও নকল হচ্ছে, চাহিদার পেছনে কারণ কী
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী