ম্যাক্রোঁকে সমালোচনার নিন্দা ভারতের

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০২০, ২২:১৬ আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:৪৩

ফ্রান্সে মহানবী (সা.)-এর কার্টুন প্রদর্শন অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ম্যাক্রোঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ আন্তর্জাতিক বিতর্কের মৌলিক মানের লঙ্ঘন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ম্যাক্রোঁকে সমালোচনার নিন্দা ভারতের

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এই ঘটনায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে, নৃশংস হামলায় শিক্ষক নিহতের ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়েছে। বলা হয়েছে, যে কোনও পরিস্থিতিতেই বা কারণে সন্ত্রাসাবাদের কোনও ন্যায্যতা নেই।

এতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে অগ্রহণযোগ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

এই বিবৃতির পর নয়া দিল্লিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও ফ্রান্স একে অন্যের উপর নির্ভর করতে পারে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
উত্তেজনার চূড়ায় দুই কোরিয়া, জাতিসংঘে চিঠি চালাচালি
ভারতে বাংলাদেশের মিশ্র অভিজ্ঞতা 
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
উত্তেজনার চূড়ায় দুই কোরিয়া, জাতিসংঘে চিঠি চালাচালি
উত্তেজনার চূড়ায় দুই কোরিয়া, জাতিসংঘে চিঠি চালাচালি
ডি থ্রির নিলামে শরিফুলকে নিয়ে কাড়াকাড়ি!
ডি থ্রির নিলামে শরিফুলকে নিয়ে কাড়াকাড়ি!
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, একজনের ‍মৃত্যু
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, একজনের ‍মৃত্যু
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার