জাপানে আরও ভূমিকম্পের আশঙ্কা, ঘরহারা আড়াই লাখ মানুষ

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ১৫:৪৩ আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:৫৪
image

জাপানে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর আরও ভূমিকম্পের আশঙ্কায় প্রায় আড়াই লাখ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। জাপানে রেড ক্রস সোসাইটির উপদেষ্টা নাওকি কোকাওয়া ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে জানিয়েছেন, আশ্রয়কেন্দ্রগুলোতে আরও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আরসিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ফিলিপাইন!

আশ্রয়কেন্দ্রে আড়াই লাখ মানুষ

আশ্রয়কেন্দ্রে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে মেগুমি কুডো নামক এক ব্যক্তি বার্তা সংস্থা এপি-কে বলেন, ‘পানি এবং বিদ্যুৎ ছাড়া আমরা কিছুই করতে পারি না। টেলিভিশন ছাড়া আমরা দুর্যোগ এবং ত্রাণ সহায়তার কথাও জানতে পারব না।’

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭২

তবে পার্লামেন্টে বিরোধী দলের তীব্র সমালোচনার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘আমরা আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের অবস্থার উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আজ, আগামীকাল অথবা আগামী পরশুর মধ্যে আমরা একটি সম্পূর্ণ পুনরুদ্ধার অভিযান শুরু করব।’

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকেও আরও ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আড়াই লাখ জাপানি, উদ্ধার তৎপরতা চলছে

এবারের দুই দফা শক্তিশালী ভূমিকম্পে ৪২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। প্রায় ৩০ হাজার উদ্ধারকর্মী উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।

ভূমিকম্পে বিধ্বস্ত জাপান

বৃহস্পতিবার ৬.৪ মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হানার একদিন পর শুক্রবার রাতে জাপানের দক্ষিণাঞ্চলীয় নগর কুমামোতোয় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কারণে ভূমিধস ঘটেছে ও রাস্তাঘাট ভেঙ্গে পড়েছে। অল্প সময়ের ব্যবধানে কয়েক দফা ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামতো প্রদেশের কিয়ুশু এলাকা। প্রত্যন্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাতে এবং ত্রাণ সহায়তা পৌঁছাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।  

ভূমিকম্পের মানচিত্র

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, তারা উদ্ধারকাজে সহায়তার জন্য টিম পাঠাবে। জাপানে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা রয়েছে।

উদ্ধারকাজ চলছে

উল্লেখ্য, ২০১১ সালে জাপানে রিখটার স্কেলে ৯ মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প এবং এর পরবর্তী সুনামিতে ১৯ হাজারেরও বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছিলেন। ওই সুঃসহ স্মৃতিকে সঙ্গী করেই ভীতি যাপন করছেন আড়াই লাখ মানুষ। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
অন্ধ্র উপকূলের কাছাকাছি ‘অর্ণব’, ৪ রাজ্যে সতর্কতা
উত্তেজনার চূড়ায় দুই কোরিয়া, জাতিসংঘে চিঠি চালাচালি
সর্বশেষ খবর
চুয়েটের অচলাবস্থা নিরসনে মতবিনিময় করবে পরামর্শক কমিটি
চুয়েটের অচলাবস্থা নিরসনে মতবিনিময় করবে পরামর্শক কমিটি
২৩ বছর পর ঘরের মাঠে সাফে ট্রফি জিততে চান তপু
২৩ বছর পর ঘরের মাঠে সাফে ট্রফি জিততে চান তপু
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২০৩০ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২০৩০ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি