ইউরোপীয় ইউনিয়নের ‘হস্তক্ষেপ’ কমাতে বললেন জানকার

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৬, ০৯:৫৫আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১০:০৪
image

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জানকার সতর্ক করেছেন যে, মানুষের জীবনে ইউরোপীয় ইউনিয়নের ‘হস্তক্ষেপ’ না কমালে তা জোটটির ক্ষয়ের কারণ হয়ে দাঁড়াবে।

ফ্রান্সের স্ট্র্যাসবার্গ শহরে ইউরোপের মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা কাউন্সিল অব ইউরোপের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘আমরা মানুষের জীবনে ভুলভাবে অতিনিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ করেছি।’

আরও পড়ুন: আসন্ন গণভোটকে কেন্দ্র করে জমজমাট যুক্তরাজ্যের রাজনীতি

জ্যঁ-ক্লদ জানকার

তিনি আরও বলেন, এটি সত্য যে, ‘ইউরোপের পক্ষে প্রচারণা এখন আর তেমন জনপ্রিয় নয়। আমরা নিজেদের দেশে যখন ইউরোপীয় ইউনিয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা বলি, তখন তা শ্রদ্ধার চোখে দেখা হয় না।’  

আরও পড়ুন: ৯/১১-কে ৭/১১ হিসেবে উল্লেখ করলেন ট্রাম্প!

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতেই তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৩ জুন।

আরও পড়ুন: নিউ ইয়র্ক প্রাইমারিতে ট্রাম্প ও হিলারি জয়ী

জানকার তার বক্তব্যে তুরস্ক প্রসঙ্গে বলেন, তুরস্ককে ইউরোপে ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে না।  উল্লেখ্য দীর্ঘ দিন ধরেই তুরস্ক ইইউ বরাবর ভিসা-মুক্ত প্রবেশের অনুরোধ জানিয়ে আসছে। সম্প্রতি শরণার্থী সংকট মোকাবেলায় তুরস্কের সঙ্গে আর্থিক সহায়তা বিষয়ক চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সে সময়েও ইউরোপে ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছিল তুরস্ক। সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
ইউক্রেনের পরিবহন খাতে রাশিয়ার হামলায় নিহত ২
গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
সর্বশেষ খবর
ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়