সিরীয় গৃহযুদ্ধ

কয়েকদিনেই আলেপ্পোর ৪০ হাজার মানুষ ঘরছাড়া

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ১০:০৩আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৩:১১
image

সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গত কয়েকদিনের সংঘর্ষে প্রায় ৪০ হাজার মানুষ সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী আলেপ্পো ছাড়তে বাধ্য হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।

বুধবার (২০ এপ্রিল) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা অফিস ফর দ্য করডিনেশন অব হিউম্যানটারিয়ান অ্যাফেয়ার্স-ওসিএইচএ জানিয়েছে, শহর ছেড়ে ওইসব মানুষেরা সীমান্তবর্তী এলাকায় পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। গত কয়েকদিনে চলমান সংঘর্ষের কারণে সীমান্তবর্তী আজাজ শহর এবং নিকটবর্তী বাব আল-সালাম এবং সিজৌ শরণার্থী শিবিরে ধেয়ে আসছে মানুষ। ওসিএইচএ-এর এক বিবৃতিতে বলা হয়, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে অন্তত ৭৫ হাজার সিরীয় দেশটির বিভিন্ন অঞ্চল থেকে এসে আজাজ এলাকায় আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৪৪

বিধ্বস্ত আলেপ্পো

জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র আরিয়েন রুমারি বলেন, ‘আমরা উত্তর সিরিয়ায় সংঘর্ষ বৃদ্ধির বিষয়টি লক্ষ্য করেছি। আর বেসামরিক মানুষ এবং মানবাধিকারের ওপর এর কী প্রভাব পড়বে, তা আমরা পর্যবেক্ষণ করছি।’  

আরও পড়ুন: মেক্সিকোর তেলক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

উল্লেখ্য, সিরিয়ায় গত কয়েকদিনে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় বিদ্রোহীদের সঙ্গে সাত সপ্তাহ ধরে চলা অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়েছে। এর আগে সিরিয়ার বিদ্রোহী নেতারা সহিংসতার জন্য সরকারি বাহিনীকে দায়ী করে জানিয়েছিলেন, তারা জেনেভায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের নেতৃত্বাধীন শান্তি আলোচনায় অংশগ্রহণ করবে না।

আরও পড়ুন: নিউ ইয়র্ক প্রাইমারিতে ট্রাম্প ও হিলারি জয়ী

আলেপ্পো শহরে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের কারণে ওই শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়ে। দেশটির সরকারি বাহিনীও চুক্তি ভঙ্গের জন্য বিদ্রোহীদের দায়ী করেছে। সূত্র: আল জাজিরা।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
ট্রাম্পের নিশ্চিহ্ন করার হুমকির পর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম বৈঠক
সর্বশেষ খবর
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব কে এই নোমান মাহমুদ?
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব কে এই নোমান মাহমুদ?
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপস-মীমাংসা 
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপস-মীমাংসা 
ক্রুইফ বললেন, ‘ইতিবাচক প্রশ্ন নিয়ে আসুন’
ক্রুইফ বললেন, ‘ইতিবাচক প্রশ্ন নিয়ে আসুন’
কেটের রাজকীয় সাজে ডায়ানার কানের দুল, কুইন মাদারের নেকলেস
কেটের রাজকীয় সাজে ডায়ানার কানের দুল, কুইন মাদারের নেকলেস
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়