ধনী দেশগুলো টিকা মজুত করায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২১, ২২:০৬আপডেট : ২৯ মার্চ ২০২১, ২২:১৫
image

করোনাভাইরাসের টিকা সরবরাহে বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। টিকা মজুদ করায় ধনী দেশগুলোর সমালোচনা করেন তিনি। মহামারি অবসানে সহায়তা করতে মজুদ করা টিকা অন্যদেশগুলোর সঙ্গে ভাগাভাগি করার পরামর্শ দিয়েছেন তিনি।

বিশ্বের সব দেশের মধ্যে করোনাভাইরাসের টিকার সমবন্টন নিশ্চিত করতে গঠন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচি। তবে দুনিয়া জুড়ে করোনাভাইরাসের যে পরিমাণ টিকা পাওয়া যাচ্ছে তার ৭৫ শতাংশ মাত্র দশটি দেশ ব্যবহার করছে বলে ফেব্রুয়ারিতে জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদের উচ্চ-পর্যায়ের এক বৈঠকে ওই সময়ে তিনি জানান, এখন পর্যন্ত ১৩০টি দেশ এক ডোজ টিকাও পায়নি। এই অবস্থাকে মারাত্মক অন্যায্য ও অন্যায় বলে অভিহিত করেন তিনি।

রবিবার কানাডার সিবিসি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘করোনা টিকার বণ্টনে বিশ্বজুড়ে যে অন্যায্যতা দেখা দিয়েছে তা নিয়ে আমি খুবই শঙ্কিত। একদিকে দেখা যাচ্ছে, অনেক দেশের হাতে টিকার একটি ডোজও নেই, আবার কিছু দেশের হাতে রয়েছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডোজ।’

অ্যান্তোনিও গুতেরেস আরও বলেন, ‘করোনা টিকা কোনো বিলাসজাত পণ্য নয়। বর্তমান পরিস্থিতিতে এটি বৈশ্বিকভাবে প্রয়োজনীয় পণ্য। বিশ্বের অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা না গেলে এই মহমারিকে আমরা বিদায় জানাতে পারব না। তাই যত দ্রুত সম্ভব, টিকা বিতরণে ন্যায্যতা আনা প্রয়োজন।’ তিনি বলেন, ‘উন্নত দেশগুলোকে বলছি টিকা মজুত বন্ধ করুন। এটা প্রথম কাজ। তারপর নিজেদের সংগ্রহে থাকা টিকার ডোজগুলো দরিদ্র দেশগুলোকে দিন।’

জাতিসংঘ প্রধান বলেন, সবার স্বার্থেই সবার টিকা পাওয়ার প্রয়োজন। যত দ্রুত সম্ভব সকলের জন্য টিকার প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কী, কেন, কীভাবেআইএমএফ প্রতিবেদনে ভারতীয় অর্থনীতি এক ধাপ পেছালো কেন?
নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, বেসামরিক হতাহতের আশঙ্কা
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি