রেকর্ড গতিতে বেড়েছে খাবারের দাম: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২১, ১৫:৫৭আপডেট : ০৪ জুন ২০২১, ১৫:৫৭
image

বিশ্বে দ্রুত গতিতে খাবারের দাম বৃদ্ধির রেকর্ড তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্বে খাবারের ব্যয় সূচক ব্যবহার করে জাতিসংঘ দেখিয়েছে বিগত ১২ মাস ধরে খাবারের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত মে মাসে গত বছরের তুলনায় দাম বেড়েছে ৩৭.৫ শতাংশ। ২০১০ সালের অক্টোবরের পর এটাই সবচেয়ে বেশি দাম বৃদ্ধির নজির।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ফুড প্রাইস ইনডেক্স এর মাধ্যমে বিশ্বে শস্য, তেলবীজ, নিত্যপণ্য, মাংস, চিনিসহ নানা খাবারের দাম পর্যবেক্ষণ করে থাকে। এই সূচকের পাঁচটি উপাদানের দামই বেড়েছে। কয়েকটি দেশে চাহিদা বাড়ার সঙ্গে উৎপাদন কমে যাওয়ার ফলেই দাম বেড়েছে। এছাড়া চলাচল নিয়ন্ত্রণ করায় সরবরাহ বিঘ্ন ঘটায় স্থানীয়ভাবে তৈরি হওয়া সংকটও দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

মহামারির মধ্যে উৎপাদন, শ্রমিক এবং পরিবহন বিঘ্নিত হওয়ায় আক্রান্ত হচ্ছেন সরবরাহকারীরা। খাবারের দাম বৃদ্ধির কারণে আরও ব্যাপক মূল্যস্ফিতি এবং মুদি দোকানের অতিরিক্ত বিলের প্রভাব অর্থনীতি পুনরুদ্ধারে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আশঙ্কা বাড়ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, চাহিদা বৃদ্ধি এবং কম উৎপাদন অব্যাহত থাকলে বাড়বে মূল্যস্ফিতি। তবে কয়েকটি সেক্টর ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্বে এই বছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের দিকে ইঙ্গিত করে এফএও বলেছে, এতে দামের ঊর্ধ্বমূখী প্রবণতা কমে আসতে পারে।

/জেজে/
সম্পর্কিত
দেশের ১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও
ড্রোন হামলায় সুয়েজপথে ঝুঁকি, বৈশ্বিক তেল সরবরাহে নতুন শঙ্কা
এল নিনোর তাণ্ডবে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
সর্বশেষ খবর
ধার করা ১৩ ডলার নিয়ে ছেলেকে খুঁজতে মাইলের পর মাইল হাঁটছেন এক নেপালি বাবা
ধার করা ১৩ ডলার নিয়ে ছেলেকে খুঁজতে মাইলের পর মাইল হাঁটছেন এক নেপালি বাবা
হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী: শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী: শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা
অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা