ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন জানালেন সিরিয়ার আসাদ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ২১:৫০আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২১:৫০

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থনের কথা পুনরায় তুলে ধরেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বুধবার মস্কো সফরে তিনি এই সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরীয় প্রেসিডেন্টের বৈঠকটি টেলিভিশনে প্রচার করা হয়েছে। এই বৈঠকে আসাদ বলেছেন, ইউক্রেনে নব্য নাৎসি ও পুরনো নাৎসিদের বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া।

সিরীয় নেতা বলেছেন, পশ্চিমারা পুরনো নাৎসিদের পক্ষ নিয়েছে এবং তাদের সমর্থন করছে।

আসাদ আশা প্রকাশ করেছেন, সিরিয়ায় আরও বেশি বিনিয়োগ করবে রাশিয়া।

২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ক্ষমতায় টিকে থাকতে রাশিয়ার সামরিক সহযোগিতা আসাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ