মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই সহিংসতা বন্ধ করতে হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ১৮:৪০আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৮:৪২

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে বার্মা (মিয়ানমার) কর্তৃপক্ষকে অবশ্যই সহিংসতা বন্ধ করতে হবে। বুধবার (১১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংসদ হাউস অব কমন্সে এক প্রশ্নের জবাবে থেরেসা মে একথা জানান।

থেরেসা মে

ব্রিটিশ কনজারভেটিভ পার্টির কলচেস্টারের এমপি উইল কুইন্স-এর প্রশ্ন করেছিলেন, কোন ধরনের চাপ রোহিঙ্গাদের নিপীড়ন বন্ধ ও তাদের নিজ ভূমিতে ফিরে আসার জন্য মিয়ানমার সরকারকে বাধ্য করতে পারে।

এই প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ক্ষেত্রে যা ঘটছে তাতে আমরা গভীর উদ্বিগ্ন। আমরা জানি বাংলাদেশে ৫ লাখের বেশি শরণার্থী রয়েছে। এই পরিস্থিতি বড় ধরনের মানবিক সংকট।

রোহিঙ্গাদের সহযোগিতার কথা তুলে ধরে থেরেসা মে বলেন, আমরা আন্তর্জাতিক উন্নয়ন ও ত্রাণ সংস্থার মাধ্যমে সহযোগিতা প্রদান করছি। আমরা বার্মায় রেডক্রসকে অর্থ দিয়েছি। বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে তাদের দ্বিপক্ষীয় সহযোগিতা করছি।

রোহিঙ্গাদের নিপীড়ন বন্ধে যুক্তরাজ্যের পদক্ষেপ তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমরা বিষয়টি তিনবার উত্থাপন করেছি। আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে বার্মা কর্তৃপক্ষকে অবশ্যই সহিংসতা বন্ধ, শরণার্থীদের নিরাপদে ফিরে আসার সুযোগ দিতে এবং ত্রাণকর্মীদের পূর্ণাঙ্গ যাতায়াতের অনুমোদন দিতে হবে।

রোহিঙ্গা সংকটে উদ্বেগের কারণে মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা যুক্তরাজ্য বাতিল করেছে বলেও উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটিশ এমপি কুইন্স সম্প্রতি বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। রোহিঙ্গাদের পরিস্থিতিকে তিনি মানবিকতার বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন। রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, ২৫ আগস্ট রাখাইনে সামরিক অভিযান শুরুর পর বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে পাঁচ লাখ বিশ হাজারের বেশি রোহিঙ্গা। মাঝখানে কয়েকদিন রোহিঙ্গাদের ঢল কিছু মাত্রায় কমে আসলেও চলতি সপ্তাহে তা আবার বেড়েছে। সোমবার বাংলাদেশে প্রায় এগারো হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে জাতিগত নিধনযজ্ঞের প্রামাণ্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে। মিয়ানমার সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: হাউস অব কমন্সের ওয়েবসাইট।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম