করোনার চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২০, ২০:৪৫আপডেট : ০৯ জুলাই ২০২০, ২০:৪৬

ব্রিটেনভিত্তিক আন্তজার্তিক দাতব্য সংস্থা অক্সফাম সতর্ক করে বলেছে, করোনাভাইরাস মহামারির চেয়ে বেশি মানুষের মৃত্যু হতে পারে অনাহারে। সংস্থাটির একটি প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, এই বছর মহামারির কারণে আরও   সামাজিক ও অর্থনৈতিক সংকটে ১২ কোটি ২ লাখ মানুষ অনাহারের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। মহামারিতে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়, গণহারে ছাঁটাই, খাদ্য উৎপাদন ও সরবরাহে বিঘ্ন এবং অপর্যাপ্ত ত্রাণ সরবরাহের ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এখবর জানিয়েছে।

করোনার চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

অক্সফামের হাঙ্গার ভাইরাস প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, অনাহারে প্রতিদিন ১২ হাজারের মতো মানুষের মৃত্যু হতে পারে। করোনাভাইরাস মহামারির চূড়ান্ত অবস্থায় এই বছরের এপ্রিলে প্রতিদিন ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুসারে, আফগানিস্তান, ইয়েমেন, ডিআর কঙ্গো, ভেনেজুয়েলা, পশ্চিম আফ্রিকার সাহেল, ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, সিরিয়া ও হাইহি চরম অনাহারের হটস্পট হতে পারে।

অক্সফাম বলছে, দক্ষিণ সুদান ও সিরিয়ার মতো সংকটে থাকা দেশগুলোতে এরই মধ্যে অনাহার পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া ভারত ও ব্রাজিলের মতো মধ্য আয়ের দেশ নিয়েও উদ্বেগ রয়েছে।

গণহারে ছাঁটাইয়ে সব দেশকেই প্রভাবিত করছে। তবে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা বেশি দুর্ভোগে পড়ছেন। কারণ মহামারি পরিস্থিতিতে কাজের জন্য তারা অন্যত্র ভ্রমণ বা বাইরে বের হতে পারছেন না।

অক্সফাম গ্রেট ব্রিটেনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানি স্রিসকান্ডারাজা বলেন, অনেক মানুষের কাছে মরার উপর খরার ঘা হয়ে কোভিড-১৯ এসেছে। সরকারগুলোকে অবশ্যই নিরপেক্ষ ও দীর্ঘমেয়াদী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে করে ক্ষুদ্র উৎপাদনকারী ও শ্রমিকরা বেঁচে থাকার মতো মজুরি উপার্জন করতে পারে।  

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারির প্রভাব ভাইরাসটির চেয়েও বেশি। এর প্রভাবে বিশ্বের দরিদ্র মানুষরা আরও বেশি অনাহার ও দারিদ্র্যে পতিত হচ্ছে। ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণ করা সরকারগুলোর জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তাদেরকে অবশ্যই ভাইরাসের চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যু ঠেকাতে হবে।

 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী